শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে বসানো হচ্ছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:যানজট কমিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে বসানো হচ্ছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। ঢাকা উত্তর ও দক্ষিণের চারটি মোড়ে শিগগিরই শুরু হবে আনুষ্ঠানিক যাত্রা। ১৮ কোটি টাকা খরচ করে মোট ২২টি স্থানে বসানো হবে এসব বাতি। বিশেষজ্ঞরা বলছেন, সিগন্যালের ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে কোনো গাড়ি থামাতে বা পার্কিং করতে দেবে না পুলিশ। এ রকম ছয়টি সুপারিশ বাস্তবায়ন হলেই সুফল পাবে নগরবাসী। রাজধানীর ইনটারকনটিনেন্টাল হোটেলের সামনের ট্র্যাফিক মোড়ে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে দেশীয় প্রযুক্তির সংকেতবাতি।

ট্রাফিক পুলিশেরা বলছেন, রাজধানীর যানজট নিয়ন্ত্রণে সর্বশেষ সংযোজন স্বয়ংক্রিয় এসব সিগন্যাল বাতি। পুলিশ বক্সের ভেতরে রয়েছে কন্ট্রোল বোর্ড। এর মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হবে। ঘণ্টার পর ঘণ্টা যানজটের স্থবিরতা কাটাতে সড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকলে সনাতন পদ্ধতিতেও নিয়ন্ত্রণ করা যাবে এসব সিগন্যাল বাতি। পরিস্থিতি দেখে অপারেটরকে নির্দেশনা দেবেন ট্রাফিক পুলিশ। এই সিগন্যাল পদ্ধতি তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা।

বুয়েটের গণপরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান বলেন, এসব বাতি নষ্ট হলে দ্রুত মেরামত করা যাবে। এ পদ্ধতি কার্যকর করতে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া ছয় দফা সুপারিশ বাস্তবায়ন করতে হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, গোটা রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা আপডেট করা হচ্ছে। গুলশান থেকে তেজগাঁও পর্যন্ত থাকবে এআই পরিচালিত বাতি। প্রাথমিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণে দুটি করে চারটি মোড়ে বসছে এসব সংকেতবাতি। এরমধ্যে উত্তরে ১৪টি এবং দক্ষিণে আটটি থাকবে। এরইমধ্যে শেষ হয়েছে কারওয়ান বাজার, ফার্মগেট, বাংলামটর ও ইনটারকনটিনেন্টাল মোড়ের কাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023