শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

লালমনিরহাটে হাসিনা হত্যার রহস্য উদ্‌ঘাটন, স্বামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট :  লালমনিরহাটে চাঞ্চল্যকর হাসিনা হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ, সেইসাথে গ্রেফতার করা হয়েছে আসামিকে। সোমবার (১০ মার্চ) দুপুরে লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, হাসিনাকে তার স্বামী হত্যা করে। আরেক বউ মেহেরুনকে খুশি করতে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। হত্যায় আরও কেউ জড়িত আছে কিনা এবং কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য পেতে, আসামির রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

গ্রেফতার আশরাফুল ইসলাম (৫৯) লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দীঘলটারী কুটিরচর এলাকার মৃত নবাব আলীর ছেলে। তিনি পেশায় একজন একজন ভ্যানচালক। আর খুন হওয়া হাসিনা বেগম (৪৪) ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ দরিবাস এলাকার মৃত কাশেম আলী ও মৃত আছিমা বেগমের মেয়ে। প্রায় ২৫ বছর আগে আশরাফুল ইসলামের সাথে তার বিয়ে হয়েছিল। এর আগে গত বুধবার দুপুরে, লালমনিরহাটের ফুলগাছ এলাকার একটি ভূট্টাখেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করে পুলিশ।

পরবর্তীতে নিহত হাসিনার স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র, রক্তমাখা কাপড় ও ভ্যান জব্দ করে। অপরদিকে, নিহত হাসিনার সতিন মেহেরুন বেগমের দেয়া তথ্যের উপর ভিত্তি করে, আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সীমান্ত এলাকার একটি তামাকখেত থেকে হাসিনার মাথা উদ্ধার করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023