শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মঞ্চের সামনেই রাজনৈতিক নেতা, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের আসন সাজানো রয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল : গণঅভ্যুত্থানের নায়কদের সামনে রেখে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, তার প্রথম সমাবেশে উপস্থিত থাকছেন অন্যান্য রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারাও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ হতে চলা নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। শুক্রবার বিকাল ৩টায় সংসদ ভবনের সামনে মানিকমিয়া এভিনিউয়ে বানানো মঞ্চে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বিকাল পৌনে ৪টার সময়ও তা শুরু হয়নি। তবে আমন্ত্রিত অতিথিরা ইতোমধ্যে সভাস্থলে আসতে শুরু করেছেন। মঞ্চের সামনেই রাজনৈতিক নেতা, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের আসন সাজানো রয়েছে। এরপরেই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা পরিবারের জন্য আসন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ইতোমধ্যে সভাস্থলে এসেছেন। ইসলামী ঐক্য জোটের সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন ও মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আশরাফ আলী আকন্দ, খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাশেমী এবং এবি পার্টির মো. দিদারুল আলমও উপস্থিত হয়েছেন। সভাস্থলে এসেছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী সভাপতি আব্দুল মান্নান, মহাসচিব শাহ আহমেদ বাদল এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। কূটনীতিবিদদের মধ্যে পাকিস্তান হাই কমিশনের কাউন্সেলর কামরান ধাঙ্গালও এসেছেন। নতুন দলের নেতাদের মধ্যে আব্দুল হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আদিব বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছেও আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছিলেন। হান্নান মাসউদ তখন সাংবাদিকদের বলেন, “আমরা শহীদ পরিবারকে দাওয়াত করেছি, আহতদেরকে দাওয়াত করেছি, পাশাপাশি উপদেষ্টাদেরকে দাওয়াত করছি এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে ছিল এমন সব রাজনৈতিক দলকে আমরা দাওয়াত করেছি। সুশীল সমাজ, বিদেশি বন্ধু এবং কূটনীতিকদের আমরা দাওয়াত করেছি।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023