শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

সিংড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে গুলিবিদ্ধ – ৭

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল : নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, দীর্ঘদিন ধরেই কদমকুড়ি গ্রামের একটি বিরোধপূর্ণ জমি নিয়ে আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদ রানার সাথে একই গ্রামের চান্দু ফকিরের ছেলেদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগেও হুমকি-ধামকির ঘটনা ঘটেছে দুই পক্ষের মধ্যে। শনিবার সন্ধ্যার দিকেও উভয়পক্ষের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর রাত ৯টার দিকে চান্দু ফকিরের ছেলে তহিদুল ও রহিদুল এবং তার সহযোগীরা ধারাল অস্ত্র ও বন্দুক নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করে। এসময় চান্দু ফকিরের ছেলের গ্রুপ কয়েক রাউন্ড বন্দুকের ছাররা গুলি ছুড়ে। বন্দুকের গুলিতে ৭ জনসহ ১৫ জন আহত হয়েছে।
ওসি আসমাউল হক আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023