শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছেন।

কেন্দ্রীয় সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে  রবিবার জেলা ও উপজেলা নেতৃবৃন্দদের নিয়ে মোল্লাতেঘরিয়ায় অবস্থিত আব্দুল ওয়াহিদ রাহি. অডিটোরিয়ামে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া যশোর অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, বিগত স্বৈরাচার পতনের পর জনগন বুঝতে পেরেছে জামায়াত একটি গনমানুষের দল অথচ বিগত বছরগুলোতে আমাদেরকে সমাজের পাশে দাড়াতে দেইনি, আগামীতে জামায়াত যেকোন ধরনের স্বৈরাচারী ষড়যন্ত্র রুখে দেবে। তিনি বলেন সকলে মিলে ঐক্যবদ্ধ ভুমিকা নিতে ব্যর্থ হলে বিদেশী আগ্রাসন আমাদেরকে দেশকে ধ্বংস করবে। এব্যাপারে অন্তর্বর্তী সরকার ও দেশবাসীকে সতর্ক থাকতে তিনি অনুরোধ জানান।

বিশেষ অতিথি তার বক্তব্যে বর্তমান প্রেক্ষিতে আদর্শ রাষ্ট্র গঠনের জন্য প্রতিবিপ্লব রুখে দেওয়ার আহবান জানান।

জেলা সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিনের জোয়ার্দ্দার এর পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল গফুর এবং কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন ও শাহজাহান আলী মোল্লা। সমাপনী বক্তব্যে সভাপতি মেহমানবৃন্দসহ অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023