শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট

ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গায় সিএনজিচালিত অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির ১ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে সলঙ্গার চড়িয়া সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজি চালক সোরমান হোসেন (৩৫), একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্র নাথ সুত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সুত্রধর (৪০)। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম আলী বলেন, মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় পাঠানো হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাস চড়িয়া কান্দিপাড়া ব্রিজের উপরে পৌঁছলে হাটিকুমরুল থেকে সলঙ্গাগামী সিএনজিটিকে পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিনযাত্রী মারা যান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজিটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023