শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত হচ্ছে ২০ বাংলো

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার৷ বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করানো হবে৷ এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অন্তবর্তীকালীন সরকারের সদস্যদের জন্য বেইলি রোড, মিন্টু রোড, হেয়ার রোডের ২০টি বাংলো বাড়ি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি নতুন গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে।

বেইলি রোড, মিন্টু রোড় ও হেয়ার রোডকে মন্ত্রীপাড়া বলা হয়। এখানে বেছে বেছে ২০টি বাংলো প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. শহীদুল ইসলাম ভূঞা।

তিনি বলেন, নতুন সরকারের সদস্যদের জন্য আমরা আবাসন ঠিক করে ফেলেছি। আমরা জানি না কতজন। তালিকার অপেক্ষায় আছি। তবে আমাদেরকে বলা হয়েছে ২০টি আবাসন প্রস্তত করতে। সেভাবে আমরা সব কাজ করছি।

এইসব বাংলোর চেয়ার-টেবিল-ফার্নিচার নতুন করে সাজানো হচ্ছে। পিডব্লিউডির প্রধান প্রকৌশলী এই কাজের সমন্বয় করছেন। বাংলোর বাইরের আঙিনার আগাছা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজও চলছে পুরোদমে। এসব বাংলোয় মন্ত্রীরা ছিলেন এতদিন।

সরেজমিন যায়, গেল মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিস্কার পরিছন্ন করে প্রস্তুত করা হয়েছে৷ ২৫টির বেশি গাড়ি প্রস্তুত থাকলেও এই মুহূর্তে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ১২টি গাড়ি যাচ্ছে৷ পরবর্তীতে এসব গাড়ি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপ্রতির কার্যালয়ে৷

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ’র অত্যাধুনিক সিরিজের গাড়ি৷

অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলের মধ্যে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি৷ ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। এছাড়া মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা৷

আজ রাত ৮টায় বঙ্গভবনের দরবার হলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023