শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

কাজে যোগ দিয়েছেন পুলিশ কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ডিএমপির বিভিন্ন বিভাগের প্রধানসহ অনেক কর্মকর্তা কাজে যোগ দিয়েছেন। তারা সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। কারও কোনো সমস্যা রয়েছে কিনা, কেউ নিহত বা আহত হয়েছেন কিনা, কারও কোনো দাবি-দাওয়া আছে কিনা- এসব বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

জনসংযোগ শাখার ওই সূত্রটি আজ বৃহস্পতিবার জানায়, আশা করা হচ্ছে ডিএমপির সব পুলিশ সদস্য দ্রুতই কাজে ফিরবেন। বিশেষ করে নতুন সরকারের শপথ হয়ে গেলে সব ধরনের জটিলতা ঠিক হয়ে যাবে।

সূত্রটি জানায়, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকের মধ্যে ভয় বিরাজ করছে। এই ভয় কাটাতে হবে। এর জন্য নাগরিক সমাজসহ সবাইকে সহযোগিতা করতে হবে।

ঘনিষ্ঠ সূত্রটি জানায়, গত কয়েকদিন সারা দেশে পুলিশ সদস্যরা দৃশ্যত মাঠে নেই। এতে করে প্রত্যেকটি গ্রাম-বাংলায় মারামারি-হানাহানি ও ডাকাতিসহ নানা ধরনের অনাকাঙিক্ষত ঘটনা ঘটে চলেছে। পুলিশ এ সমাজের অপরিহার্য অংশ। পুলিশের কাজ অন্য কাউকে দিয়ে সম্ভব না।

ডিএমপির সূত্রটি আরও জানায়, সবাইকে সহযোগিতা করতে হবে। এখন সাধারণ মানুষের উচিত হবে পুলিশকে নিরাপত্তা দেওয়া। কাজে যোগ দিতে সহায়তা করা। তাহলে এই পুলিশই সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারবে। পুলিশ এবং সাধারণ জনগণ একে অপরের সহযোগী হয়ে না উঠলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। যা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না।

এর আগে ডিএমপির জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পুলিশের সকল সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। দেশের চলমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশের প্রধান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023