শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

নন্দীগ্রামে বিপুল ভোটে চেয়ারম্যান এলএলবি রানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

বগুড়ার নন্দীগ্রামে চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। তিনি মোটরসাইকেল প্রতীকে ৪১ হাজার ৩৭৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সদ্য দুইবারের নির্বাচিত চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ (আনারস প্রতীক) পেয়েছেন ২৮ হাজার ৫১ ভোট।

গতকাল বুধবার রাত ৮টার দিকে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির। চেয়ারম্যান পদে অন্য দুইজন প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু মন্ডল (ঘোড়া) পেয়েছেন ৬৬৭ ভোট এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন (দোয়াত কলম) পেয়েছেন ৫৯৪ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৪৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীন ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭০ হাজার ৬৯১জন ভোটার। যা শতকরা হার ৪৪ দশমিক ৯৭। পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নন্দীগ্রাম উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩৪৯ জন এবং নারী ভোটার ৭৮ হাজার ৮৪১ জন। ভোটগ্রহণ চলাকালে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023