আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নন্দীগ্রাম উপজেলার সাধারণ মানুষ আজ জোট বেঁধেছে উন্নয়নের জন্য। উন্নয়ন বঞ্চিত উপজেলার পা ফাঁটা মানুষের সঙ্গে যারা বেঈমানী করেছে,তাদের ৫ জুন ব্যালটের মাধ্যমে জবাব দিবে ভোটাররা। বেঈমানী আর অভিনয় করে সাময়িক মানুষকে ঠকানো যায়,কিন্তু এর ফল কখনোই ভালো হয় না। শনিবার উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের বড় চাঙ্গুইর স্কুল মাঠে বিশাল নির্বাচনী সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন রানা এলএলবি উপরোক্ত কথাগুলো বলেন। থালতামাজগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সূধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমান বলেন,
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ার হোসেন রানা এলএলবিকে আমরা সংগঠনের নেতাকর্মী ও উপজেলার ৮০ জন জনপ্রতিনিধি উন্নয়নের স্বার্থে,এলাকার গণমানুষের কল্যানে কাজ করার লক্ষ্যে উপজেলা পদে প্রার্থী করেছি। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান সবুজ বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দোলা সিংড়া থেকে মনিনাগ, বলছে সবাই জাগ জাগ। আগাপুর থেকে উমরপুর, রানা ভায়ের বিজয় সুর। রানা ভায়ের দুই নয়ন, নন্দীগ্রমের উন্নয়ন। আধুনিক নন্দীগ্রামের রুপকার, রানা ভাই ছাড়া কে আবার। পাঁচ ইউনিয়ন এক পৌরতে, জোয়ার উঠেছে রানার বিজয়ের। কাহারো কথা শুনব না, রানা ভাইকে ছাড়ব না। আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন,ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুল বারী মোর্শেদ,উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক,ইউপি সদস্য ছামছুর রহমান,মুকুল হোসেন,আলহাজ্ব আক্কাস আলী,আব্দুল হালিম,গোলাম মোস্তফা,আওয়ামী লীগ নেতা নিকুঞ্জ চন্দ্র বমন,আশরাফ আলী,আব্দূল বাছেদ, আব্দুস সোবাহান,নওশাদ আলী,আজাহার আলী,বিনয় মহন্ত,আব্দুল জলিল,তিতুমির হোসেন,ফেরদৌস আলম,আল-মামুন,সনি প্রমূখ।