শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সৈয়দুল আমিন (৪৫) নামে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্পের ক্যাম্প-২/ডব্লিউর ডি-ব্লকের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দুল আমিন কুতুপালং ক্যাম্পের ক্যাম্প-২/ডব্লিউর এ-১১ ব্লকের আশরাফ আলীর ছেলে। ওই ক্যাম্পের মাঝির (নেতা) দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ক্যাম্প-২/ডব্লিউর ডি-ব্লকের মসজিদের সামনে পেয়ে সৈয়দুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওসি শামীম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023