শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই তিন কিশোর। পরে বিকেল ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলো রাজশাহী মহিতার থানা এলাকার রেন্টুর ছেলে মো. যুবরাজ (১২), মতিহার এলাকার নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১২) ও একই এলাকার লিটনের ছেলে আরিফ (১৩)।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টার দিকে রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে যায় বেশকিছু কিশোর। তাদের মধ্যে তিনজন পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023