শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নন্দীগ্রামে ঈদেও ছুটছেন এলএলবি রানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম ঘোষণা দিয়ে নিয়মিত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আনোয়ার হোসেন রানা এলএলবি। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য। পবিত্র ঈদ উল ফিতরের দিন থেকেই তিনি উপজেলাজুড়ে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) নন্দীগ্রাম পৌর সদরের কলেজপাড়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন এলএলবি রানা। তিনি ঈদগাহ মাঠে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পৌর শহরে বীর মুক্তিযোদ্ধা ও সকল শ্রেণিপেশার জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে নিজ দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

দলীয় নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে তৎপর হয়েছেন।

ঈদের পরদিন শুক্রবার (১২ এপ্রিল) উপজেলার বিজরুল, কালিশ-পনাইল ও চাকলমা বাজারে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আনোয়ার হোসেন রানা। তিনি দরিদ্র পরিবার ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম ঘোষণা দেন এলএলবি রানা। এরপর থেকেই উপজেলাজুড়ে পোস্টার-ফেস্টুন সাঁটানোসহ ব্যাপক প্রচারণা শুরু করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত উপজেলার বিভিন্ন বাজারে-গ্রামে গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023