শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

মালয়েশিয়ায় ইফতারে জুস খাওয়ায় বাংলাদেশিকে খুন করলো পাকিস্তানি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪

ইফতারের সময় কমলার জুস খাওয়াকে কেন্দ্র করে এক বাংলাদেশি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার পাকিস্তানি সহকর্মী। বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান মালয়েশিয়ার শাহ আলম জেলার পুলিশপ্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।

মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৯ মার্চ) ইফতারের সময় সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬’র একটি কারখানার শ্রমিক হোস্টেলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ইকবাল বলেন, সন্দেহভাজন ৫১ বছর বয়সী পাকিস্তানি নাগরিক রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই বাংলাদশিকে একাধিকবার আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেদন দায়েরের ১০ মিনিট পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই পাকিস্তানিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (২০ মার্চ) সকাল ৯টায় আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা ৪০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে বলে জানান পুলিশপ্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023