শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

গাজায় ইসরাইলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রাতভর হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এসব হামলায় শনিবার ভোর পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গাজায় ইসরাইলের ১৪১ দিনের হামলায় কমপক্ষে ২৯ হাজার ৫১৪ জন প্রাণ হারিয়েছেন। যাদের বেশিরভাগই শিশু ও নারী। সেই সঙ্গে আহত হয়েছেন ৬৯ হাজার ৬১৬ জন ফিলিস্তিনি।

তুরস্কের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এইসব হামলা এমন সময় চালানো হলো যখন ইসরাইলের গুপ্তচর প্রধান একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত আলোচনার লক্ষ্য হলো, যুদ্ধবিরতির বাধাগুলো দূর এবং হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করা।

প্যারিস আলোচনা শুরুর আগেই গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতোমধ্যে অযৌক্তিক এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস। এছাড়া জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রও এমন পরিকল্পনার সমালোচনা করেছে।

এদিকে গাজার চলমান পরিস্থিতিতে দুর্ভিক্ষের ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। এতে সেখানকার বেসামরিক নাগরিকদের উদ্বেগ আরও গভীর হয়েছে।

ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে কাজ করা জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনডব্লিউআরএ শনিবার ঘোষণা করেছে যে, গাজার বাসিন্দারা অত্যন্ত বিপদে রয়েছে; যখন বিশ্ব শুধু চেয়ে চেয়ে দেখছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023