শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের শিক্ষকমন্ডলীর কক্ষ সংস্কার ও আধুনিকীকরণের উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের শিক্ষকমন্ডলীর কক্ষ সংস্কার ও আধুনিকীকরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ শিক্ষকমন্ডলীর কক্ষ সংস্কার ও আধুনিকীকরণের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শিক্ষক কমন রুমে আলোচনা সভায় মনসুর হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো: কামরুল হাসান সবুজ এর সভাপতিত্বে এবং প্রভাষক মো: আতাহার আলীর সঞ্চালনায়ে বক্তব্য রাখেন নব যোগদানকৃত অধ্যক্ষ মো: মাহাবুবুর রশিদ তোতা, বিদ্যোৎসাহী সদস্য সাবেক উপাধাক্ষ মো: আব্দুর রাজ্জাক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: মঞ্জুয়ারা খাতুন, অভিভাবক সদস্য মোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভুট্টু, প্রভাষক মো: রুহুল কুদ্দুস (পুটু), প্রভাষক মো: এনামুল হক (পৌরনীতি), প্রভাষক মো: আব্দুল মোমিন প্রমুখ। আলোচনা সভা শেষে কলেজের সার্বিক বিষয়ে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন গভর্নিং বডির সদস্য মো: আজিজুল হক জিহাদী।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023