শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার বুজরুখবাড়িয়া এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বগুড়া গাবতলী উপজেলার পারানীপাড়া এলাকার সুমনের ছেলে মাইনুর (১৩) ও বৈঠাভাঙ্গা গ্রামের উজ্জ্বলের ছেলে সিফাত (১৫)। তারা দুজন সম্পর্কের মামাতো-ফুফাতো ভাই। এদের মধ্যে মাইনুর বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে মাইনুর আর সিফাত ফিলিংস্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বউবাজারের বাসায় ফিরছিল। পথিমধ্যে দ্বিতীয় বাইপাস সড়কের বুজরুগবাড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৬১২১) দুধবাহী লরিকে ওভারটেক করার সময় ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই কিশোর নিহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম জানান, নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023