শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

১০ দিনে হৃতিক-দীপিকার সিনেমার আয় কত?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বলিউড সিনেমা ‘ফাইটার’-এ জুটি বেঁধে অভিনয় করেছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। গত ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। শুধু ভারতের ৪ হাজার ২০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

অ্যাকশন ঘরানার এ সিনেমা মুক্তির আগেই বিতর্কে জড়ায়। প্রথমত, আপত্তিকর দৃশ্যসহ বেশ কিছু কারণে সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়ে। দ্বিতীয়ত, মুক্তির দু’দিন আগে গলফ করপোরেশন কাউন্সিল ভুক্ত পাঁচটি দেশে নিষিদ্ধ করা হয় সিনেমাটি। তারপরও অগ্রিম টিকিট বিক্রি করে আলোচনার জন্ম দেয়। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ সাড়া ফেলে; সময়ের সঙ্গে আয়ের পরিমাণ ওঠা-নামা করছে। মাঝে টানা কয়েক দিন আয় কম থাকলেও গতকাল তা বেড়েছে।
বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে সিনেমাটি আয় করেছে ২৪.৬ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৪১.২ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ২৭.৬ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৩০.২ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ৮ কোটি রুপি।

‘ফাইটার’ ৬ষ্ঠ দিনে আয় করেছে ৬.৭৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ৬ কোটি রুপি, অষ্টম দিনে আয় করেছে ৫.৫ কোটি রুপি, নবম দিনে আয় করেছে ৫.৫ কোটি রুপি, দশম দিনে আয় করেছে ১০ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৬৫.৩৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২৬৬.৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩৫১ কোটি ৮৭ লাখ টাকার বেশি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023