শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শীত-বৃষ্টি আর শৈত্যপ্রবাহের নতুন খবর দিলো আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

চলমান টানা কনকনে শৈত্যপ্রবাহের বিস্তৃতি আগামী ২৪ ঘন্টার ভেতর কমে আসতে পারে। দেশের বেশিরভাগ জেলার তাপমাত্রার উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা কেটে রোদের আলোকচ্ছটা মিলবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) আবহওয়ার এক পূর্বাভাসে এসব জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ থেকে আগামী দুই-তিন দিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজ ফরিদপুর অঞ্চল এবং খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল বুধবার খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা কমে রাতের তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টি শেষ হয়ে গেলে রাতের তাপমাত্রা কমে দিনের তাপমাত্রা বাড়তে পারে।

আগামী কয়েক দিন সার্বিক তাপমাত্রা ক্রমেই কমবে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বিভিন্ন অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ আস্তে আস্তে দূর হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, এলাকা ভেদে নির্ভর করছে শীত কতদিন থাকবে। ঢাকার দিকে তাপমাত্রা বাড়লেও উত্তরের দিকে খুব একটা বাড়েনি। স্বাভাবিকভাবে ঢাকায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শীত থাকে। উত্তরের দিকে হয়তো আর কিছুটা বেশি থাকবে। কিন্তু তাপমাত্রা বাড়বে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) মধ্যরাতের পর থেকে সকালের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টিপাত বাংলাদেশের খুলনা বিভাগের প্রবেশের আশঙ্কা রয়েছে। এ বৃষ্টি খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করে চট্টগ্রাম বিভাগ দিকে অগ্রসর হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023