শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় বগুড়ার ❝মুক্তা বেকারি❞ কে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

আজ বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম এর নেতৃত্বে বগুড়া সদরে ❝মুক্তা বেকারি❞ নামে একটি প্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাউরুটি, বিস্কুট, কেক তৈরি, ক্ষতিকর টেক্সটাইল রং ব্যবহার, পাখির বিষ্টাযুক্ত টেবিলে খবার তৈরি, ইঁদুরের গর্তযুক্ত এলাকায় খাদ্য সংরক্ষণ, খাদ্যে তেলাপোকার উপস্থিতি, পোড়া ও ময়লা তেলের ব্যবহার, খাদ্য লবনের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল লবন ব্যবহার করতে দেখা যায়। এছাড়াও আনুমানিক ৫ কেজি লবন, ৩ প্যাকেট রাসায়নিক রং, ৫ লিটার পোড়া ও ময়লা তেল জব্দ করা করা হয়। এসকল অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
এসময় মো: রাসেল, জেলা নিরাপদ খাদ্য অফিসার, মোঃ শাহ আলী খান, নিরাপদ খাদ্য পরিদর্শক, সদর পৌরসভা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এসময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন র‍্যাব বগুড়ার চৌকস টিম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023