শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

আবারো শৈত্যপ্রবাহে দিনাজপুর, তাপমাত্রা ৮.৩

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

তীব্র ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় উত্তরের জেলা দিনাজপুরে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে ৮ ডিগ্রিতে নেমেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবার (২৪ জানুয়ারি) ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ৯৭%। বাতাসের গতি ০৩ নটস।

এদিকে জীবন-জীবিকার তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষজন।

বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দিনমজুর তোফাজ্জল হোসেন বলেন, কয়েকদিন ধরেই ঠান্ডা খুব বেশি। ঠান্ডার কারণে আয় অনেক কমে গেছে। এতে করে সংসার চালাতে অনেকটা হিমসিম খেতে হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জানুয়ারি মাসজুড়েই জেলায় তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে দু’একদিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৮-৬ ডিগ্রি সেলসিয়াসে থাকলে সেটিকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023