শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

ইরাকে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্ডকম) বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় বেশকিছু মার্কিন সেনা সদস্যের ট্রমাটিক মস্তিষ্কের আঘাত মূল্যায়ন করা হচ্ছে। তবে তাদের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। পাশাপাশি এ হামলায় এক ইরাকি সেনা সদস্য আহত হওয়ারও খবর দিয়েছে সংবাদমাধ্যমটি।

মার্কিন ঘাঁটিতে এ হামলার দায় স্বীকার করেছে একটি দল, যারা নিজেদের ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স বলে দাবি করে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি অনুসারে, এই গোষ্ঠীটি ২০২৩ সালের শেষের দিকে আত্মপ্রকাশ করে, যারা ইরাকে পরিচালিত বেশ কয়েকটি ইরান-অনুষঙ্গী সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই গোষ্ঠী মার্কিন বাহিনীর বিরুদ্ধে অন্যান্য হামলারও দায় স্বীকার করেছে। সেই সঙ্গে তারা সাম্প্রতিক বছরগুলোয় আল আসাদ ঘাঁটিতেও বারবার হামলা চালিয়েছে।

এদিকে, মার্কিন সামরিক বাহিনী বলেছে, শনিবার ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করা হয়। তবে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এড়িয়ে গিয়ে ঘাঁটিতে আঘাত করে। কর্মকর্তা বলছেন, এ ঘটনায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে। গত ৭ অক্টোবরে ইসরায়েল-গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে বিভিন্ন মার্কিন অবস্থানে ধারাবাহিক হামলা শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023