শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পাপুয়া নিউ গিনিতে দাঙ্গা, নিহত ১৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

পাপুয়া নিউ গিনির রাজধানীতে বেতন নিয়ে পুলিশের ধর্মঘট সহিংসতায় পরিণত হওয়ার পর অগ্নিসংযোগে ১৫ জন নিহত হয়েছে। রাজধানী পোর্ট মোরেসবিতে দাঙ্গায় ৮ জন ও উত্তরাঞ্চলে ৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার থেকে এ দাঙ্গা শুরু হয়।

আজ বৃহস্পতিবার পাপুয়া নিউ গিনির পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং বলেন, রাজধানী পোর্ট মোরেসবিতে দাঙ্গায় আটজন নিহত হয়েছেন। এদিকে লে শহরে মারা গেছেন আরও সাতজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার বেতন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সদস্যরা ধর্মঘটে যাওয়ার পর শত শত মানুষ রাস্তায় নেমে আসে। এসময় দোকান ও গাড়িতে আগুন দেয়া হয়, লুটপাটের শিকার হয় সুপারমার্কেটগুলো। পরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী মোতায়েন করে সরকার।

পোর্ট মোরেসবির গভর্নর পাওয়েস পার্কপ এক রেডিও বক্তৃতায় অভিযোগ করেন, কিছু ‘সুবিধাবাদী’ লোক লুটপাট চালিয়েছে। তিবি বলেন, আমাদের শহর ও দেশের ইতিহাসে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এ সংঘর্ষ অভুতপূর্ব।

পাপুয়া নিউ গিনির সংসদের বাইরে বুধবার বিক্ষোভ প্রদর্শন করে পুলিশ ও অন্যান্য সরকারি কর্মচারীরা। বেতন ৫০ শতাংশ পর্যন্ত কমানোয় তারা এদিন ধর্মঘট পালন করে। এরপরই সহিংস পরিস্থিতি তৈরি হয়।

দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে জানিয়েছেন, কম্পিউটারে ত্রুটির কারণে সরকারি কর্মচারীদের বেতনের চেক থেকে ১০০ ডলার পর্যন্ত কাটা পড়ে। বিক্ষোভকারীরা যেমনটা দাবি করছেন সে অনুযায়ী করও বাড়াচ্ছে না সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর পর অনেক লোক সেই সুযোগ নিয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023