শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

নতুন ব্যবসা শুরু করলেন অপু

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

নতুন বছরের শুরুতে নতুন পরিকল্পনার কথা জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০২৪ হবে অপুর ব্যবসায়িক বছর। সে কথা অনুযায়ী, বুটিক ও বিউটি পার্লার এবং রেস্টুরেন্ট ব্যবসায় নাম লিখালেন এই চিত্রনায়িকা।

গত সোমবার রাজধানীর আফতাবনগরের সি ব্লকের ১৭ নম্বর বাড়িতে আনুষ্ঠানিকভাবে অপু বিশ্বাস চালু করলেন নিজের বুটিক, বিউটি পার্লার ও রেস্টুরেন্টটি। নাম দিয়েছেন ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’। অপুর নতুন ব্যবসায় সম্পর্কে শাকিব খানের কী মতামত জানতে চাইলে অপু বলেন, শাকিব সব সময়ই ভালোর পক্ষে থাকেন।

অপু বিশ্বাস জানান, আগামী ১২ জানুয়ারি বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তার সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক এবং এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

এদিকে, গত বছর মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। নতুন বছরে ব্যবসা এবং সিনেমা দুটোতেই নিয়মিত সময় দিতে চান অপু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023