শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

আজ বিয়ের পিঁড়িতে বসছেন আমির কন্যা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খানের বড় মেয়ে ইরা খান আর নূপুর শিখর। গত বছরই দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছিলেন এই জুটি। মঙ্গলবার হয়েছে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। মহারাষ্ট্রীয় রীতিনীতি মেনেই হয়েছে সেই অনুষ্ঠান।

ওই অনুষ্ঠানে দেখা গেয়েছে আমিরের দুই প্রাক্তন স্ত্রীকে। সেখানে আমিরের প্রথম স্ত্রী ইরার মা রিনা দত্ত যেমন উপস্থিত ছিলেন, তেমনই ছিলেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও।

আমির এবং রিনার মুম্বাইয়ের বাড়িতেই হয়েছে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের ভিডিওতে উঠে এসেছে ইরার গায়ে হলুদের অনুষ্ঠানের নানান মুহূর্ত।

সেখানে কিরণ রাওকে সোনালী পাড়, হালকা বেগুনি রঙের ট্রাডিশনাল শাড়ি, মহারাষ্ট্রীয়ান স্টাইলেই পড়তে দেখা গিয়েছে। অনুষ্ঠানে গিয়ে কিরণকে হবু জমাই নূপুর শিখরের মা প্রীতম শিখরের সঙ্গে কথা বলতে দেখা গেল। একইভাবে সেখানে মহারাষ্ট্রীয়ান স্টাইলে শাড়ি পরে হাজির ছিলেন আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত। প্রসঙ্গত, দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ১৮ নভেম্বর বাগদান সারেন ইরা এবং নূপুর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023