শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৫৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

পূর্ব এশিয়ার দেশ জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। নতুন বছরের প্রথম দিনে দেশটিতে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইশিকাওয়া প্রিফেকচারে বহু ভবন উল্টে পড়েছে, রাস্তা, অবকাঠামো ধসে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। জীবিতদের উদ্ধারে কয়েক হাজার উদ্ধারকর্মী কাজ করছেন।

কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ও রাস্তাগুলো বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ নির্ণয় করা কঠিন বলে মনে হচ্ছে তাদের।

সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটের দিকে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানে। তার পর থেকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫৫ বারের মতো ভূকম্পন অনুভূত হয়েছে। এগুলোর মাত্রা ছিল ৩ থেকে ৬ দশমিক ১। পরেরগুলো আফটারশক বা পরাঘাত।

ইশিকাওয়া অঞ্চল কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও ২২ জন গুরুতর আহত হয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘তল্লাশি আর উদ্ধার তৎপরতা নিয়ে আমাদের সময়ের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব আমরা সবাইকে উদ্ধার করব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023