শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সরকারের সুবিধাভোগী সোয়া ৩ কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত চেয়ে রিট

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া তিন কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

রিট আবেদনে ভোটারের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের উৎসাহিত করা যাবে না মর্মে যে বিধি প্রণয়ন করেছে নির্বাচন কমিশন সেটি বাতিল করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ এ রিট আবেদন দায়ের করেন। ড. বশির আহমেদ রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে শুনানির কথা রয়েছে।

আইনজীবী ড. বশির আহমেদ বলেন, কমনওয়েলভুক্ত অনেক দেশে নির্বাচনে ভোটারদের ভোটদানে বাধ্যতামূলক করার বিধান রয়েছে। আমেরিকার দুটি অঙ্গরাজ্যে ভোট দেওয়ার বাধ্যতামূলক বিধান চালু রয়েছে। বাংলাদেশ কমনওয়েলভুক্ত দেশ। এই দেশেও সরকারের সুবিধাভোগী নাগরিকদের ভোটদানে বাধ্যতামূলক করা প্রয়োজন। এ কারণে রিট দায়ের করেছি।

তিনি আরও বলেন, সরকারের সরাসরি সুবিধাভোগী ২ কোটি ৭৫ লাখ ভোটার রয়েছে। এছাড়া আধা সরকারি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী মিলে মোট সোয়া ৩ কোটি ভোটার রয়েছে। রিটে ভোটকেন্দ্রে এসব ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়েছি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023