শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ৯ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার হইতে বগুড়াগামী একটি ট্রাকে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করিতেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল শেরপুর থানার শেরপুর পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের অন্তর্গত ধুনট মোড়স্থ মের্সাস মামুন এন্ড মিশু সেনেটারি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আবু হাসান (৩২), পিতা-মোঃ জিল্লার রহমান, সাং-ঝোপগাড়ী (দক্ষিণপাড়া), ২ মোঃ মেহেদী হাসান (১৯), পিতা- মোঃ হারুনর রশিদ, সাং- নামাজগড় (কন্ডিশন স্কুলের সামনে), উভয় থানা ও জেলা- বগুড়াদ্বয়কে বিশেষ কায়দায় ড্রাইভিং সীটের নীচে স্কুল ব্যাগে রক্ষিত প্রায় ৯ হাজার পিচ ইয়াবা, ১টি ট্রাক, ৩ টি মোবাইল, ৩ টি সীম ও নগদ ২,৬৭৭/- টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023