শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

কর্মজীবী মায়ের সংগ্রামে মেহজাবীন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভেসে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে বাচ্চা কোলে নিয়ে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরি। তিনি ‘অনন্যা’ নামে একটি নাটকে কর্মজীবী মায়ের গল্পে অভিনয় করেছেন। তাতে মিলেছে ব্যাপক সাড়া। রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টায় তার ভেরিফায়েড ফেসবুকে নাটকটির লিংক শেয়ার করে একটি পোস্ট করেন।

ক্যাপশনে লিখেন, জীবনে এগিয়ে যাওয়ার পথটা নারীর জন্য একটু বেশিই কঠিন। পরিবার না ক্যারিয়ার এই সমীকরণে বারবার আটকে যায় তাদের স্বপ্ন। কিন্তু বাধা অতিক্রম করে তবু নারী প্রতিবার সামনে পা বাড়ায়, হয়ে ওঠে একেকজন অনন্যা! এমন হাজারো কর্মজীবী মায়ের চেপে রাখা কথা আর আত্মত্যাগের গল্প নিয়ে তৈরি হয়েছে লাক্স নিবেদিত নাটক ‘অনন্যা’। আপনারও কি জীবনে এমন গল্প আছে? শেয়ার করুন আমাদের কমেন্ট সেকশনে।

১৬ ডিসেম্বর বিজয় দিবস ‘অনন্যা’ মুক্তি পেয়েছে ‘সিনেমাওয়ালা’ ইউটিউবে। মুক্তির পর ইউটিউব থেকে আড়াই মিলিয়ন ভিউ হয়েছে। ইউটিউব ট্রেন্ডিংয়ে শুরুর দিকেই জায়গা করে নিয়েছে নাটকটি। কমেন্ট বক্স ভরে গেছে অসংখ্য মন্তব্যে। এর আগে নাটকটির তিন মিনিটের একটি ক্লিপস মেহজাবীন তার ফেসবুকে পোস্ট করেছেন। খুব অল্পসময়ে হাজার হাজার শেয়ার হয়েছে ক্লিপসটি। ইতিবাচক সাড়া মিলেছে নাটকটির। অনেক নারীর জীবনের সঙ্গে মিলে গেছে নাটকটির গল্প।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023