শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

নন্দীগ্রামে সাংবাদিক লিটনের ১ম মৃত্যুবার্ষিকী আজ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

বগুড়ার নন্দীগ্রামে প্রয়াত সাংবাদিক রাজু আহমেদ লিটনের ১ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের ২৪ ডিসেম্বর উপজেলার কাথম চকপাড়া গ্রামের নিজ বাড়িতে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন। লিটন অবিবাহিত ছিলেন এবং তার বয়স হয়েছিল ২৭ বছর। মৃত্যুকালে বাবা-মা, এক ভাই ও দুই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত রাজু আহমেদ লিটন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পুনরুত্থান উপজেলা প্রতিনিধি ও জাতীয় অনলাইন প্রেসক্লাব অন্তর্ভূক্ত শাখা নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি ছিলেন।
সাংবাদিক লিটনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার কাথম চকপাড়া গ্রামে কবর জিয়ারত ও সংগঠন কার্যালয়ে স্মরণসভা করবে অনলাইন প্রেসক্লাব। সংগঠনটির সভাপতি রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হানিফের ব্যবস্থাপনায় নন্দীগ্রাম সদরে কলেজ জামে মসজিদে দোয়া এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদের ব্যবস্থাপনায় নামুইট চকপাড়া জামে মসজিদে দোয়া আয়োজন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023