শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ধর্মের কারণে বিচ্ছেদ হলেন হিমাংশি-অসীম

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

২০২০ সালের বিগ বস ১৩ এর অন্যতম পছন্দের জুটি ছিলেন হিমাংশি খুরানা এবং অসীম রিয়াজ। তাদের প্রেম নিয়ে ব্যাপক চর্চা। তবে টানা তিন বছর প্রেম করার পর সম্পর্কে ইতি টানছেন তারা। সামাজিক মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবর ঘোষণা করলেন হিমাংশি।

হিমাংশি এদিন সামাজিক মাধ্যমে নিজেদের বিচ্ছেদের কথা জানিয়ে লেখেন, হ্যাঁ, আমি আর অসীম আর একসঙ্গে নেই। আমাদের কাটানো প্রতিটা মুহূর্ত ভীষণ সুন্দর। আমরা একসঙ্গে যে সময়টা কাটিয়েছে সেগুলো দারুণ, কিন্তু একজন আমরা আলাদা।

অসীম রিয়াজ মুসলিম আর হিমাংশি খুরানা হিন্দু। দুজনের পৃথক ধর্মের কারণেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। তার পোস্টে আরও লেখেন, আমাদের সম্পর্কটা দারুণ ছিল, কিন্তু আমরা এবার যে যার মতো নিজেদের জীবনে এগিয়ে যাব। আমরা একে অন্যের ধর্মকে শ্রদ্ধা জানিয়েই নিজ নিজ ধর্মের জন্য আমাদের ভালোবাসাকে কুরবান করলাম। আমাদের একে অন্যের ওপর কোনও রাগ ক্ষোভ নেই। আশা করব আপনারা আমাদের ব্যক্তিগত বিষয়টাকে সম্মান করবেন।

অসীম এবং হিমাংশির জুটি দারুণ জনপ্রিয় ছিল। ভক্তরা তাদের একসঙ্গে ‘অসিমাংশি’ বলেও ডাকত। তাদের ছবিতে উপচে পড়ত কমেন্ট। কিন্তু তারা এখন তাদের বিচ্ছেদ ঘোষণা করার পর ভীষণই মন খারাপ ভক্তদের। যদিও এখনও অসীম তাদের এই বিচ্ছেদের বিষয়ে কিছুই পোস্ট করেননি।

কেবল বিগ বস ১৩ নয়, তারা দুজন একসঙ্গে একাধিক প্রজেক্টেও কাজ করেছেন। বারবার নিজেদের সম্পর্কের কথা জানিয়েছেন তারা। বলেছেন একে অন্যের সঙ্গে ঠিক কতটা খুশি তারা। কিন্তু মাত্র কবছরেই সবটা পাল্টে গেল। সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023