শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কিউইদের বড় লক্ষ্য দিতে মাঠে নেমেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

ম্যাচটি জিততে পারলে অথবা ড্র করতে পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতার রেকর্ড গড়তে পারবে বাংলাদেশ। এমন মাইলফলক সামনে রেখে কিউইদের বড় রানের লক্ষ্য দিতে চায় টাইগাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে ৮ রানের লিড নিয়ে নিউজিল্যান্ড থামে ১৮০ রানে।দ্বিতীয় ইনিংসে জবাব দিতে নেমে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশও। ২ উইকেটে ৩৮ রান তোলার পর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। তবে আজ চতুর্থ দিনে বাংলাদেশের লক্ষ্য কিউইদের সামনে বড় রানের স্কোর দাঁড় করানো। যেন অন্তত ড্র করতে পারে নাজমুল হোসেন শান্তর দল।

ঢাকা টেস্টে তৃতীয় দিন শেষে টাইগারদের লিড ছিল ৩০ রানের। উইকেটে আছে জাকির হোসেন আর মুমিনুল হক। আজ আবার ব্যাট করতে নেমেছেন এই দুই টাইগার ব্যাটার। জাকির ১৬ রানে অপরাজিত ছিলেন, মুুমিনুল রানের খাতা খুলতে পারেননি।

নিউজিল্যান্ডের দেওয়া ৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে নাজমুল হোসেন শান্তর দল। দলীয় ৩ রানের মাথায় সাজঘরে ফেরেন মাহমুুদুল হাসান জয় (২ বলে ২)। এরপর ৩৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট বিলিয়ে দেন অধিনায়ক শান্ত। ২৪ বলে ১৫ রান করেন এই বাঁহাতি।

বৃষ্টির কারণে দেড় দিন পর নিজেদের প্রথম ইনিংস শেষ করতে মাঠে নেমে বাংলাদেশের সামনে বড় লিড দাঁড় করানোর চেষ্টা করেছিলেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। মিচেলকে বেশিদূর এগোতে দেয়নি বাংলাদেশ।

গ্লেন ফিলিপস অবশ্য দারুণ লড়েছেন। অবশেষে বাংলাদেশের বিপক্ষে ৮ রানের লিড দিয়ে ফেরত যান এই কিউই ব্যাটার। তার ফেরত যাওয়ার পর আর কোনো রান যোগ না করে ১৮০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

ফিলিপস বলতে গেলে বোলারদের তুলোধুনো করেছেন ডানহাতি এই কিউই ব্যাটার। দলকে বড় লিড এনে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। মারকুটে ব্যাট করে সেঞ্চুরির পথে হাঁটছিলেন তিনি। অবশেষে তাকে সেঞ্চুরিবঞ্চিত করেছেন শরিফুল। বাঁহাতি এই পেসারের ফুল লেন্থের বলে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ হন তিনি। ৭২ বলে ৮৭ রান করেন তিনি।

এর আগে মিচেলকে আউট করে কিউইদের ৬০ বলে ৪৯ রানের জুটি ভাঙেন অফস্পিনার নাঈম হাসান। ২১তম ওভারে নাঈমকে লং অন অঞ্চলে আকাশে তুলে মারেন মিচেল। মিড অফ অঞ্চল থেকে দৌড়ে এসে ৩৯ বলে ১৮ করা মিচেলকে দুর্দান্ত ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ।

এরপর ব্যাক টু ব্যাক বল করতে এসে মিচেল স্যান্টনারকে ফেরালেন নাঈম। ব্যাটের কানায় বল লাগিয়ে প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন হাতের ধরা পড়েন স্যান্টনার। ৭ বলে ১ রান করেন এই কিউই ব্যাটার।

এর আগে ম্যাচের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদিনই বৃষ্টি হয়েছে। যে কারণে মাঠে গড়াতে পারেনি খেলা। আজ শুক্রবার সকাল পৌনে ৯ টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও সেটিও সম্ভব হয়নি।

বুধবার প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়েছিল। স্পিনারদের দাপটে দুই দলের’ই মোট ১৫টি উইকেট পড়ে প্রথম দিনে। আজ ৫ উইকেটে ৫৫ রান নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস।

শেরে বাংলা স্টেডিয়াসে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিলো ১৭২ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। ৩১ রান করেন ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন।

জবাব দিতে নেমে ৪৬ রানে নিউজিল্যান্ড হারায় ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট এবং ২ উইকেট নেন তাইজুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023