শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ৩৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৩৪ (চৌত্রিশ) কেজি গাঁজাসহ মোঃ ইউনুছ আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, কুড়িগ্রাম সদর উপজেলার চৌকিদারপাড়া এলাকার মৃত ফরিদ উদ্দিনের ছেলে পিকআপ ড্রাইভার মোঃ ইউনুছ আলী (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮ টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজ বলাইল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি পিকআপ এর নীচে বিশেষভাবে তৈরী করা চেম্বার থেকে ১৬(ষোল)টি পলি প্যাকেটে মোট ৩৪(চৌত্রিশ) কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক বিক্রির কাজে ব্যবহৃত পিকআপ ট্রাক ও ১টি মোবাইল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে বগুড়ার সারিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023