শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় আহসান হাবিব (৪৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিএনজিতে যাত্রী না থাকায় আর কেউ হতাহত হয়নি। নিহত সিএনজি চালক শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে নন্দীগ্রাম থেকে সিএনজি নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন চালক আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজিচালক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত সিএনজি চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস আলী জানান, অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সিএনজি চালক আহসান হাবিব মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023