শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বগুড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

বগুড়ার শাজাহানপুরে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পানিবাহী লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের ফোরলেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে। সিপিসিএল কনস্ট্রাকশনের একটি পানিবাহী লরি ওই মহাসড়কে পানি দিয়ে কিউরিংয়ের কাজ করছিল। কিছু সময়ের বেতগাড়ী এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল লরিটি। বেলা সাড়ে ১১টার দিকে ১০-১৫ জন দুর্বৃত্তরা এসে লরিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এসে আগুন নেভান।

লরিচালক হাফিজুর রহমান বলেন, সড়কে পানি দিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় কয়েকজন যুবক সুজাবাদ এলাকার দিকে থেকে এসে গাড়ি লক্ষ্য করে কিছু একটা নিক্ষেপ করে পালিয়ে যায়। এরপরেই বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে।

তিনি আরও বলেন, আগুনে লরির ইঞ্জিনসহ কেবিনের পুরো অংশই পুড়ে গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার সময় বিকট শব্দ শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023