শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জেনিন শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি সৈন্যরা তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বলছে, তারা সন্দেহভাজন ফিলিস্তিনি সন্ত্রাসীদের হত্যা করেছে। খবর বিবিসির।

গত মাসে সামরিক অভিযানের একটি বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল ওই শরণার্থী শিবির। সেখানে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। এছাড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান অনেকেই।

শুক্রবার (০৪ আগস্ট) সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালায়। সেখানে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করা হয়। অপরদিকে তেল আবিবে এক হামলায় ইসরায়েলি নিরাপত্তারক্ষী নিহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা ছিল। একটি গাড়ি থেকে তারা একটি অটোমেটিক রাইফেল উদ্ধার করেছেন বলে উল্লেখ করা হয়।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, যারাই আমাদের ওপর হামলা করতে আসবে আমরা সব জায়গায়, যে কোনো সময়েই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

অপরদিকে রোববার (০৬ আগস্ট) তিন ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ। তিনি বলেন, অপরাধীরা শাস্তি পাচ্ছে না বলেই জেনিনে এই ভয়ঙ্কর অপরাধের ঘটনাগুলো ঘটছে।

ফিলিস্তিনি বিভিন্ন সংগঠন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। হামাসের এক মুখপাত্র বলেন, আমাদের তিন ফিলিস্তিনিকে যারা হত্যা করেছে সেসব শত্রুদের এই অপরাধের যথাযথ মূল্য দিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023