শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শস্য চুক্তি বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দিল রাশিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

এবার শস্য চুক্তি আর নয়াবয়ন না করে সরাসরি বাতিল করার কথা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাসভবন ক্রেমলিন। কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রফতানির জন্য করা চুক্তিটির বর্ধিত সময় আজই শেষ হচ্ছে।

চুক্তিটি শেষ হওয়ায় বিশ্ব আবারও খাদ্য সংকটে পড়তে পারে বলে শঙ্কা করছেন অনেকে। গত বছরের জুন মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় তিন মাস মেয়াদি এই চুক্তিটি করেছিল রাশিয়া-ইউক্রেন। এরপর কয়েক দফায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

তবে এবার রাশিয়া বলছে, চুক্তির আওতায় রাশিয়ার শস্য ও সার রফতানির ক্ষেত্রে প্রাপ্য সুবিধা নিশ্চিত করা হয়নি। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কৃষ্ণসাগর হয়ে শস্য রফতানি করার চুক্তিটি আজ থেকেই বাতিল।’ ‌‘দুর্ভাগ্যজনকভাবে, কৃষ্ণসাগর নিয়ে করা চুক্তির রাশিয়ার দাবি-দাওয়ার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সুতরাং এর কার্যকরিতা এখন থেকেই বাতিল।’

চুক্তির মেয়াদ আর না বাড়ানোর বিষয়ে তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘকেও জানানো হয়েছে বলে জানিয়েছেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023