শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ নিহত ৯

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-হাসা জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ জন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও দুজন।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ঘটে এ দুর্ঘটনা। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহত প্রবাসীদের মধ্যে তিনজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহী। তবে তাদের পরিচয় জানা যায়নি এখনো।

কর্তৃপক্ষ জানায়, আল-মানসুরা শিল্প এলাকায় একটি ফার্নিচার কারখানায় আকস্মিক আগুন লাগে। কাঠের কারণে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন। এতে কারখানাটির ভেতর আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। হতাহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। নিহতদের মধ্যে এক ভারতীয় নাগরিকও রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023