শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় আধাঘন্টা যাবৎ সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

বগুড়া শহরের সাতমাথা থেকে তিনমাথা সড়ক রোববার (৯ জুলাই) দুপুর ১:১৫ থেকে ১ টা ৪৫ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে সিএনজিচালিত সিএনজিচালিত অটোরিক্সার চালকেরা। এতে করে সাধারন যাত্রীরা নাজেহাল অবস্থা মধ্যে আটকে থাকতে হয়েছে।
জানা গেছে, রোববার সকালে শহরের সাতমাথা থেকে অবৈধভাবে পার্কিং করে রাখার অপরাধে ৫ টি সিএনজি চালিত অটোরিক্সার চালককে মামলা দিয়ে সিএনজিগুলো আটক করে। মামলা দেয়ার প্রতিবাদে দুপুর ১:১৫ থেকে ১:৪৫ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে সিএনজিচালিত অটোরিক্সার চালকেরা। এতে করে প্রায় এক সহস্রাধিক জনগণ রাস্তায় আটকা পড়ে। তীব্র এই গরমে তাদের অবস্থা ছিল নাজেহাল। পরে মামলা তুলে নিয়ে সিএনজি চালিত অটোরিক্সা ছেড়ে দেয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন সিএনজি চালিত অটোরিক্সার চালকেরা।
অবরোধকারি সিএনজি চালিত অটোরিক্সার চালক আব্দুর রহিম জানান, ‘আমাদের সিএনজি ধরে মামলা দিয়েছে। রেলগেট, তিনমাথা, চারমাথা সব জায়গাতেই এরকম। গাড়ি ধরেই ১০ হাজার টাকার মামলা দিচ্ছে। একদিনে আমরা ৫‘শ টাকা ইনকাম করি। এতো টাকা জরিমানা দিব কীভাবে?’
অবরোধকারি আরো একজন সিএনজি চালিত অটোরিক্সার চালক জহুরুল ইসলাম জানান, ‘টাকা দিলেই সব কিয়ার। টাকা না দিলে আমাদের জরিমানা করে ।’
এ বিষয়ে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু জানান, ‘টিআই সাহেব ৫টি সিএনজি চালিত অটোরিক্সা আটক করে মামলা দেয়। এ বিষয়টি নিয়ে ড্রাইভাররা অসন্তুষ্ট হয়ে সড়ক অবরোধ করে। সিএনজি কখনো রাস্তার মাঝখানে রাখা হয় না। চালকদের দাবি সঠিক ছিল। অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। তিনি মামলা দিবেন না, সন্ধ্যায় গিয়ে গাড়ি নিয়ে আসতে বলেছে। এবং তারপরই অবরোধ তুলে নেয়া হয়।’’
এ বিষয়ে বগুড়া ট্রাফিক ফাঁড়ির টিআই মাহবুবুর রহমান জানান, ‘‘সিএনজি রাস্তার এক পাশে না রেখে তারা রাস্তার দুইপাশে গাড়ি দাঁড় করে রেখেছিল। এজন্য মামলা দেয়া হয়। তাদের ড্রাইভিং লাইসেন্সও নেই কোনো কাগজপত্রও ছিল না। পরে তারা রাস্তা অবরোধ করে। উর্ধ্বতন কর্মকর্তার সাথে পরামর্শ করে তারা অবরোধ তুলে নিয়েছে।’’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023