শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নওগাঁয় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩

নওগাঁয় পৃথক স্থানে বজ্রাঘাতে চার জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বিকালে জেলার পত্নীতলা উপজেলায় তিন জন এবং পোরশায় একজনের মৃত্যু হয়েছে। তারা হলেন—পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫), মো. মোতাহার হোসেন (৩৫), দিবর ইউনিয়নের ছোটমহারন্দী গ্রামের মাসুদ রানা (১৯) ও পোরশা উপজেলার নিতপুর সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।

স্বজনদের বরাত দিয়ে পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ‘বিকালে কৃষিজমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে খাদেমুল ইসলাম এবং মো. মোতাহার হোসেনের মৃত্যু হয়। একই সময়ে মাসুদ রানার মৃত্যু হয়েছে।’

পোরশা থানার ওসি জহুরুল হক বলেন, ‘বিকালে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে আজিজুল হকের মৃত্যু হয়েছে। আজিজুল উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023