বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ পুনেতে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

আসন্ন বিশ^কাপ ক্রিকেটের খসড়া সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপের জটিলতা অবসান হওয়ার পর পাকিস্তান ভারতে খেলার সম্মতি দিয়েছে। সোমবার জানা গেছে বাংলাদেশ- ভারত ম্যাচটি পুনেতে, আর আহমেদাবাদে হবে পাকিস্তান- ভারত ম্যাচ।

খসড়া সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে কলকাতায় খেলবে বাংলাদেশ। খসড়া সূচিতে ১৯ অক্টোবর ভারতে বিপক্ষে আর পাকিস্তানের বিপক্ষে ৩১ অক্টোবর ম্যাচ রাখা হয়েছে।

এশিয়া কাপ নিয়ে হাইব্রিড মডেলে ভারত সম্মতি জানানোয় আহমেদাবাদে বিশ্বকাপের ম্যাচ খেলতে পাকিস্তান রাজি হয়েছে বলে জানা গেছে। এর আগে তো ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকিও দিয়ে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দলের ব্লকবাস্টার ম্যাচটি ১৫ অক্টোবর হবে।

ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। আর শেষ হবে ১৫ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। স্বাগতিকেরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ অক্টোবর।

২০১৯ বিশ্বকাপের আদলেই হবে ২০২৩ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে ১০ দলের ম্যাচ হবে ৪৮ টি। বিশ্বকাপ আয়োজন করতে কমপক্ষে ১২ স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

জানা গেছে খসড়া সূচিটি এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পৌঁছে গেছে। মঙ্গলবার(১৩ জুন) দক্ষিণ আফ্রিকায় আইসিসির বোর্ড সভায় খসড়া সূচিটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে। যদি তা না হয় তাহলে এ সপ্তাহের মধ্যেই নাকি চূড়ান্ত সূচি পাওয়া যাবে। সূত্র: ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023