শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

বগুড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ওমরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাসচালক নাটোরের সিংড়ার বাসীন্দা ইউনুস আলী (৪০), গাইবান্ধার পলাশবাড়ীর মিজানুর রহমান ( ৪২), রংপুর তারাগঞ্জের নাইম মিয়া (২৮), কুড়িগ্রাম সদরের শিল্পী আক্তার (২৫), পাবনা সদরের রবিউল ইসলাম (৪০), বগুড়ার নন্দীগ্রামের আল আমিন (২৭) ও অজ্ঞাত পুরুষ (৩৫) । আহত এই ৭ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। বাকি ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ কুন্দুরহাট হাইওয়ে পুলিশের সদস্য আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে।

বগুড়ার কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার সকালে রাজশাহী থেকে কুড়িগ্রামগামী সামির চয়েসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর থেকে আসা নাটোরগামী এক বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক ও সহকারীসহ বাসে থাকা ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পরেই দ্রুত সময়ে বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান হাইওয়ে থানা পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023