শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

লালমনিরহাটে টিকটক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩

লালমনিরহাটের কাকিনা-মহিপুর সড়কে মোটরসাইকেলে টিকটক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও একজন একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুতে এই দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গঙ্গাচড়া উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সাহিদুল মিয়ার ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই গ্রামের আজির আলীর ছেলে শাহা আলম (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু তিস্তা সেতুতে চলন্ত মোটরসাইকেলে টিকটক করতে থাকেন। এ সময় রংপুর থেকে বুড়িমারী যাওয়ার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন মারা যান। অপর যুবক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023