শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ১০ লাখ ক্ষতিপূরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩ জুন, ২০২৩

ভারতে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের পরিবার প্রতি ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেবে রেল।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ওড়িশার বালাসোরের কাছে হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি মালগাড়ির। ওই ভয়াবহ ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ২৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯০০ জনের বেশি। রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনের ভেতরে অনেকেই আটকা পড়ে আছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে টুইট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে তিনি মর্মাহত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে তিনি গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর কথায়, উদ্ধার কাজ চলছে। আহতদের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।

রেল সূত্রে বলা হচ্ছে, যতদ্রুত সম্ভব বালাসোরে পৌঁছনোর চেষ্টা করছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। শনিবার সকালে বালাসোরে পৌঁছবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। তিনি শুক্রবার রাতে বলেন, ঘটনার বীভৎসতা দেখে শিউরে উঠছি। আহতদের চিকিৎসা ও আটকে পড়াদের উদ্ধার কাজে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সকাল হলেই ওখানে পৌঁছে যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023