শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে’র অনুষ্ঠানে গুলি, নিহত ১৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

সাধারণ ছুটিতে মেমোরিয়াল ডে পালন উপলক্ষে যুক্তরাষ্ট্রে বিভিন্ন আয়োজনে গুলির ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন যুদ্ধে প্রাণ দেয়া সাহসী সৈনিকদের স্মরণে প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় মেমোরিয়াল ডে। এর ধারাবাহিকতায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাপ্তাহিক বিভিন্ন আয়োজন করে দেশটির সর্বস্তরের মানুষ।
সাপ্তাহিক এই ছুটির দিন সোমবার শেষ হয় গুলির মধ্য দিয়ে। দেশটির অন্তত আটটি অঙ্গরাজ্যের সমুদ্র সৈকত, বিদ্যালয় এবং মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি, বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ রয়েছেন ৬০ বছর বয়সীরাও।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ফ্লোরিডার হলিউড বিচ এলাকায় গুলিতে নয়জন আহত হন। তখন মিয়ামির উত্তরে আটলান্টিক উপকূলে সৈকতে ছুটি উপভোগ করছিলেন।

পুলিশ জানিয়েছে, দুটি গ্রুপের বাগবিতণ্ডা ও বিবাদ সহিংসতায় রূপ নেয়। যার মধ্যে নয়জন ভুক্তভোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং আহতদের মধ্যে শিশুও রয়েছে। হলিউড পুলিশের মুখপাত্র ডিয়ানা বেটিনেশি রাতে সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং একজন সন্দেহভাজন ব্যক্তিকে খোঁজা হচ্ছে।

এই ছুটিতে বন্দুক সহিংসতার প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার বিকালে। শিকাগো টেলিমুন্ডো এলাকায় নর্থ অ্যাভিনিউ বিচে দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শিকাগোর ঘটনায় কেউ নিহত হননি। তবে এর আগে শিকাগোতে সপ্তাহব্যাপী বন্দুকযুদ্ধে নিহত হয় আটজন। আহত হয় অন্তত ৩২ জন।

সূত্র : এনবিসি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023