শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহত ৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১০ মে, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পরই দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। চলমান সহিংসতায় পেশোয়ারে চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে পাঞ্জাবের পর আরও কয়েকটি প্রদেশ থেকে সেনা মোতায়েনের দাবি উঠেছে। খবর জিও নিউজের।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাতের সঙ্গে জড়িত থাকার কারণে ইমরান খানের কয়েকশ সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, জরুরি কক্ষের চিকিৎসকরা গুলিবিদ্ধ চারটি মরদেহ গ্রহণ করেছেন। তাছাড়া আরও বেশ কিছু মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে চায়।

ইমরান খানকে আদালতে তোলার আগে এনএবি সূত্র জানায়, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাইবো। আদালত অন্তত চার-পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবে বলে আশা করা যায়।

ইমরান খানের পর তেহরিক-ই-ইনসাফের আরও এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এবার দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023