শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ১০ মে, ২০২৩

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে নাহিদুল ইসলাম নাহিদ (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মালগ্রাম উত্তরপাড়ার ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদুল ইসলাম নাহিদ বগুড়া সদর উপজেলার মালগ্রাম কলেজ পাড়া এলাকার মাছ ব্যবসায়ী ঝন্টু শেখের ছেলে। তিনি শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট শাখায় কাজ করতেন।

নিহত নাহিদের স্বজনরা জানান, রাত ৮ দিকে ডাবতলা এলাকায় সাদাফ ছাত্রাবাসের পিছনে নাহিদসহ ৭/৮ জন মিলে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করে স্থানীয় ১০/১২ জন দেশিয় অস্ত্র হাতে এসে দা দিয়ে নাহিদকে কোপাতে থাকে। এতে নাহিদের হাত, পেট এবং পা গুরুতর জখম হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে নাহিদ মারা যান।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত বলেন, নিহত নাহিদ বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023