শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সিংহাসনে বসলেন রাজা চার্লস, পরলেন রাজমুকুট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩

রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। এর আগে বাইবেলে হাত রেখে শপথ বাক্য পাঠ করে ব্রিটেনের ৪০তম রাজার দায়িত্ব গ্রহণ করেন তিনি। স্থানীয় সময় শনিবার বাকিংহাম প্যালেসে রাজমুকুট ও শপথের মাধ্যমে রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের। এসময় রাজরাণী হিসেবে অভিষেক হয় তার স্ত্রী ক্যামেলিয়ার। রাণী দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘ ৭০ বছরের রাজত্বের অবসানের পর আজ যুক্তরাজ্যের নতুন রাজমুকুট পরলেন তারা।

এদিন তৃতীয় চার্লসের মাথায় রাজমুকুট পরিয়ে দেন আর্চবিশপ ক্যান্টারবরি। এর আগে শপথ বাক্য পাঠ করানো হয় নতুন রাজাকে। এছাড়া তৃতীয় চালর্সের জন্য বিশেষ প্রার্থনাও করেন তারা।

এর আগে অভিষেক অনুষ্ঠানে রাজার মাথায় ও হাতে ‘পবিত্র তেল’ লেপন করা হয়। রাজকীয় প্রতীক হিসেবে তিনি গ্রহণ করেন রাজদণ্ড ও রাজগোলক। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রাজার মাথায় মুকুট পরিয়ে দেন আর্চবিশপ।

স্বর্ণের এই মুকুট তৈরি করা হয় ১৬৬১ সালে। টাওয়ার অব লন্ডনে যেসব সামগ্রী বা ক্রাউন জুয়েলস সংরক্ষিত আছে তার মধ্যে অন্যতম এই মুকুট। শুধু অভিষেক অনুষ্ঠানে রাজা বা রাণী এই মুকুট পরে থাকেন। এই মুকুটটি তৈরি করা হয়েছে খাঁটি সোনা, রুবির আবরণ, মণি, নীলকান্তমণি, পোখরাজ ও টুম্যালিন ব্যবহার করে।

তৃতীয় চালর্সের রাজ্যাভিষেকে উপস্থিত ছিলেন তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারি। তবে ডিউক অব সাসেক্সে প্রিন্স হ্যারির স্ত্রী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ১০টায় রাজকীয় গাড়ি ডায়মন্ড জুবলি কোচে করে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যান তৃতীয় চার্লস। অ্যাবেতে পৌঁছানোর পর অভিষেক অনুষ্ঠানে প্রার্থনা হয়, যার মূল বার্তা ছিল- ‘আমি সেবা পেতে নয় বরং দিতে এসেছি’। এরপরই শপথ পরানো হয় তৃতীয় চার্লসকে, যা সাজানো হয় প্রশ্ন-উত্তরের মত করে।

এদিকে নতুন রাজার অভিষেক উদযাপন করতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শহরে ও অলিগলিতে হবে স্ট্রিট পার্টি। উইন্ডসর ক্যাসলে হবে করোনেশন কনসার্ট। গত বছর রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। এরপরই নতুন রাজা চার্লসের অভিষেক নিয়ে বিশ্বব্যাপী কৌতূহল সৃষ্টি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023