শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন পাঁচ শতাধিক বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

সংঘাত কবলিত সুদানের রাজধানী খার্তুম থেকে বাংলাদেশিদের সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি বলেন, এরি অংশ হিসেবে পাঁচ শতাধিক বাংলাদেশি নিরাপদে পোর্ট সুদানে পৌঁছেছেন।

তিনি আরও বলেন, মোট ১৩টি বাসের মধ্যে ১০টি বাস ইতোমধ্যে বন্দর সুদানে পৌঁছেছে এবং বাকি তিনটি পথে রয়েছে।

গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই চলছে। সেখানে অবস্থানরত প্রায় দেড় হাজার বাংলাদেশির মধ্যে ৭০০ বাংলাদেশি দেশে ফেরার জন্য তাদের নাম তালিকাভুক্ত করেছেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, পোর্ট সুদানের একটি স্কুল ভবনে বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তারা যে কয়েকদিন এখানে থাকবেন তাদের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে। বিদ্যালয় ভবনটিতে মোট আটটি কক্ষ এবং একটি আচ্ছাদনসহ আরেকটি খোলা জায়গা রয়েছে।

সুদান বন্দর থেকে সৌদি জাহাজে করে বাংলাদেশিদের নিরাপদে জেদ্দায় পাঠানো হবে জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, যেসব বাংলাদেশিদের পাসপোর্ট আছে তাদের ভিসা দেয়ার জন্য সৌদি কর্তৃপক্ষকে আনুরোধ জানানো হবে। এছাড়া যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট দেয়া হবে এবং সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সৌদি জাহাজে জায়গা পাওয়া সাপেক্ষে বাংলাদেশিরা জেদ্দায় যাবেন জানিয়ে তিনি বলেন, ওই জাহাজে অন্যান্য দেশের নাগরিকরাও যাতায়াত করছেন।

এদিকে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সার্বিক ব্যবস্থাপনার সুবিধার্থে জেদ্দা কনস্যুলেটের তত্ত্বাবধানে ফেরত আসাদের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি বিভাগে থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন যে সুদান থেকে ফিরে আসা বাংলাদেশিদের ৭২ ঘণ্টার মধ্যে দেশে ফেরত পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার(২ মে) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফেসবুকে এক পোস্টে জানান, ৬৫০ জন বাংলাদেশিকে নিয়ে বাসগুলো খার্তুম থেকে পোর্ট সুদানের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো তারা পার হয়ে গেছেন। ইনশাআল্লাহ স্থানীয় সময় মধ্যরাত থেকে ভোরের মধ্যে সকলে গন্তব্যে পৌছাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023