শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ফ্রান্সে মে দিবসের সমাবেশে সংঘর্ষ, ১০৮ পুলিশ সদস্য আহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩

ফ্রান্সে পেনশন বিল সংস্কারের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০৮ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।

তিনি বলেন, এত বেশি পুলিশ কর্মকর্তা আহতের ঘটনা বিরল। তবে সংঘর্ষের সময় ২৯১ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে বিক্ষোভ দমনে জল কামান ও টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। এতে কতজন বিক্ষোভকারী আহত হয়েছে তা স্পষ্ট নয়।

এ দিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন। এক টুইট বার্তা তিনি বলেন, এ ধরনের সহিংসতা অপ্রত্যাশিত। তবে অসংখ্য শহরে বিক্ষোভকারীদের ‘দায়িত্বশীল সংহতি এবং প্রতিশ্রুতির’ প্রশংসা করেছেন বোর্ন।

দেশটির সরকারি পেনশনের বয়স ৬২ থেকে ৬৪ বছরে উন্নীত করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ। বিক্ষোভকারীদের সংখ্যা ৭ লাখ ৮২ হাজার বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সিজিটি ইউনিয়নের দাবি সংখ্যাটি এর তিনগুণ।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023